
রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১১৯৯টি ইয়াবা, ১৭৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩১০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৩ গ্রাম আইস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।
এম জি