
রাজশাহীতে এক কলেজছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে একই গ্রামের পাশে ব্রিজের নিচ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সে ধরমপুর কলেজের ছাত্র ছিল।
নিহত নাসিম উদ্দিন প্রামাণিক দূর্গাপুর উপজেলার পানানগর পূর্বপাড়া গ্রামের অসির উদ্দিনের ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার রাত আটটার দিকে নাসিমকে তার এক বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতেই তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায় নি। তবে ঘটনাস্থলে ওই বন্ধুর মোটরসাইকেল পাওয়া গেছে। সে পলাতক রয়েছে। নাসিম সুদের ব্যবসা করতো। এ নিয়ে দ্বদ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে।