
যশোরের সদর উপজেলায় ভোট চলাকালে গুলিতে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুরিয়া সরকারি প্রাথমিক কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ও ১০ থেকে ১৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটে।