
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পর এ ইপিএস হয়েছে কোম্পানিটির।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, বছরের প্রথম ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।
প্রথম ৬ মাসে আফতাব অটোর ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা। এই সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৫৪ লাখ টাকা।
কোম্পানিটি গত ৬ মাসে ১৬৪ কোটি ৪৭ লাখ টাকা লেনদেন করেছে। গত বছর একই সময়ে এটি ছিল ১৩৩ কোটি ২৮ লাখ টাকা। এই ৬ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৫৪ লাখ টাকা। গত বছর একই সময়ে এটি ছিল ১১ কোটি ৫৮ লাখ টাকা।