
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল খালেকের লেখা গ্রন্থ ‘শহীদ বুদ্ধিজীবী ও বধ্যভূমি’ এর মোড়ক উন্মোচন হয়েছে। বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে ‘শহীদ বুদ্ধিজীবী ও বধ্যভূমি’ গ্রন্থের মোড়ক উন্মেচন করেন শহীদ মীর আব্দুর কাউয়ুমের স্ত্রী মাসতুরা খাতুন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দারের স্ত্রী চম্পা সমাদ্দার।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ নতুন প্রজন্ম জাতীয় চার নেতার নাম সঠিকভাবে বলতে পারে না। বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু তারিখও সঠিকভাবে জানে না। এভাবে নতুন প্রজন্ম চার নেতা ও বঙ্গবন্ধুকে ভুলতে বসেছে।’
তিনি আরো বলেন, ‘১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত যেভাবে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস পালন করা হতো বঙ্গবন্ধুকে হত্যার পর আর সেভাবে আমরা দিবসগুলো পালন করতে পারছি না। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ও স্বাধীনতা অর্জনে যাঁরা অবদান রেখেছেন তাদের নিয়ে বেশি করে পুস্তক রচনা করা দরকার। এসব পুস্তকের মাধ্যমে নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে। যাতে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, বাংলা ভাষা নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।’
রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান ইমাম সুইটের সঞ্জালনায় অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপচার্য অধ্যাপক আবুল হাসান চৌধুরি ও স্বাাগত বক্তব্য রাখেন রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাস রাঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক পি. এম. সফিকুল ইসলাম।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস