
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, গণতন্ত্র বিকাশে বিরোধীদলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে গিয়ে নির্বাচনে আসা।
রোববার (২৭ নভেম্বর) শহীদ ডা. মিলন দিবসে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।
তিনি দাবি করেন, ১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদের পতনে অগ্রণী ভূমিকা রেখেছেন শেখ হাসিনা।
এম জি