
রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এমপিরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।
এর আগে শনিবার নির্ধারিত সময়ের প্রায় পৌনে এক ঘণ্টা আগে সোয়া ১০টায় গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়। বিএনপির সমাবেশকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পুরো ঢাকা শহর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রাজধানী ঢাকা শহরের কোথাও কোনো যানজট নেই, বিশৃঙ্খলা নেই। বিএনপির সমাবেশ সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্যে যা যা নিরাপত্তা দেয়া দরকার সেটাই আমরা করছি। শুধু তাদের নিরাপত্তা দেয়ার জন্য ঢাকা শহরজুড়ে আমাদের ২০ হাজারের মতো পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম জি