
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিকসের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৩ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এই প্রতিবেদন থেকে কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণ পা্ওয়া যাবে। উল্লেখ্য, হামিদ ফেব্রিকস ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো