ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মা ও খালার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জোসনা বেগম ও দুপুরে তার বোন সাদিয়া আক্তার মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজনে।
এর আগে গত শনিবার সকালে ধামরাইয়ের কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছরের শিশু মরিয়ম আক্তার মারা যায়। এ ছাড়া দগ্ধ আরও দুজনের চিকিৎসা চলছে। তারা হলেন মো. মনজুরুল ইসলাম ও হোসনে আরা হোসনা। 8 কালবেলা প্রতিবেদক
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, জোসনা বেগমের শরীরের ৭০ শতাংশ ও সাদিয়া আক্তারের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ ছিল। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
এম জি