
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ায় মাহবুব হোসেনকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
নতুন মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এদিকে রাষ্ট্রপতিও নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান।
এএ