
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ কাউসার (২৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়।
কাউসার কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার শাহজাহান মিয়া জানান, মঙ্গলবার সকালে কাউসার কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে চিকিৎসক মৃত বলে জানান।
জেল সুপার জানান, কাউসারকে বিমানবন্দর থানার মাদক মামলায় চলতি বছরের ২৯ জানুয়ারি কারাগারে পাঠানো হয়। মরদেহ স্বজনদের কাছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।
এম জি