
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালতলী এলাকায় বাসচাপায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
নিহত মো. নজরুল ইসলাম বাকেরগঞ্জ উপজেলা গারুড়ীয়া ইউনিয়নের লতিফ মাঝির ছেলে ও বরগুনা জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আবদুস ছালাম জানান, সকালে নিহত মো. নজরুল ইসলাম বাকেরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল বরগুনায় ফিরে যাচ্ছিলেন। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানা ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ক্লাসের পোস্টমর্টেম ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের নিজ বাড়িতে তার দাফন হবে। হানিফ পরিবহনের গাড়িটি বরিশালের গৌরনদী থেকে জব্দ করা হয়েছে।
এম জি