
বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে এমভি হাইডং-০৯ নামের একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
রোববার (৫ মার্চ) মোংলা বন্দরের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি।
সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, গত ২৪ ফেব্রুয়ারি ওই জাহাজটি ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে ছেড়ে আসে। পরে রোববার বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজটিতে ১৭১ প্যাকেজে এক হাজার ৫৫৬ টন বিভিন্ন ধরনের মালামাল রয়েছে।
এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, রোববার দুপুর ২টা থেকে পণ্য খালাস শুরু হবে। পরে নদী পথে এসব পণ্য বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে নেওয়া হবে। কিন্তু জাহাজটি আগামী ৭ মার্চ মোংলা বন্দর ত্যাগ করবে।
আই এইচ