
শারীরিক অসুস্থতা নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। রোববার (৫ মার্চ) বেলা ১২টার দিকে সেখানে তাকে ভর্তি করা হয়।
খাদ্যমন্ত্রীর জনসংযোগ বিষয়ক কর্মকর্তা কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে ভর্তির পর বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা। জটিলতাগুলো চিহ্নিত হলে সে অনুযায়ী নির্দিষ্ট ডাক্তার চিকিৎসা দিবেন। তবে প্রাথমিকভাবে তার পিত্তথলিতে প্রদাহ হয়েছে বলে জানা যাচ্ছে।
এর আগে সকাল ১১টার দিকে খাদ্যমন্ত্রীর নিজ জেলা নওগাঁর বাসভবন থেকে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।
এদিকে ৬ মার্চ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দেয়ার কথা ছিল খাদ্য মন্ত্রীর। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের।
এম জি