
রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, কারাবন্দী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ। তার সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এর আগে, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে রিজভীকে আটক করে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এম জি