
কাতারে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন শেষে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মার্চ) ৪ দিনের সফর শেষে তিনি ঢাকায় ফিরেন।
এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) বুধবার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’
কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে গত শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
এম জি