রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত ভবনের মালিক দুই ভাই সহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপকমিশনার কেএন নিয়তি রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- বিধ্বস্ত ভবনের মালিক মো. ওয়াহিদুর রহমান তার ভাই মতিউর রহমান এবং আ. মোতালেব মিন্টু।
ভবন নির্মাণের গাফিলতি সহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
এম জি