বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপটাল লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর কমেছে ১৬.৬৭ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৫৪ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৮ লাখ ৫৪ হাজার টাকা। মুন্নু অ্যাগ্রো লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর কমেছে ৬.০১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ ১৬ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা।
আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৫.৮০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এমবি ফার্মা, ফ্যাস ফিন্যান্স, ফারইস্ট ফিন্যান্স, বিকন ফার্মা ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
এনজে