
কাতার সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে সাড়ে ৪টায় গণভবনে শুরু হয় এ সংবাদ সম্মেলন।
এর আগে গত ৪ মার্চ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতার সফরে যান শেখ হাসিনা। সফরের সময় এলডিসি-৫ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ কয়েকটি ইভেন্টে যোগ দেন প্রধানমন্ত্রী।
কাতার সফরের সময় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এম জি