
চট্টগ্রামের চকবাজারের দারুস সূফ্ফাহ তাহফিজুল কোরআন মাদরাসার টয়েলেটের ভেতর থেকে সাবিব শাইয়ান (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ মার্চ) উপজেলার মেহেদীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাবিব শাইয়ান, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মশিউর রহমান চৌধুরীর ছেলে। সে নগরের বাগমনিরাম পল্টন রোডে আব্দুল কাদের চৌধুরী বাড়ীতে বসবাস করতেন। সে ওই মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির বাবা মশিউর রহমান চৌধুরী বলেন, প্রতিদিন সকালে সাবিব মাদরাসায় যেতো। রাত ৯টার দিকে বাসায় নিয়ে যাওয়া হতো। সকালে সুস্থ-স্বাভাবিক সাবিবকে মাদরাসায় রেখে গিয়েছিলাম।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদরাসার বাথরুম থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মাদরাসা কর্তৃপক্ষ। শিক্ষার্থীর গলায় চিহ্ন আছে। আমরা বিষয়টি তদন্ত করছি।
এম জি