
রমজানে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান এসেছে ব্যবসায়ীদের বলব আপনারা একটু সংযমী হোন। যা ন্যায্য মূল্য সেটাই নেবেন, আমরা সারাদিন পাহাড়া দিতে পারব না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা দায়িত্ব নেবেন কিনা।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বুধবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি বারবার অনুরোধ করি, মানুষের কষ্ট হয় এমন কিছু করা যাবে না, মানবিক দায়িত্ব আছে। আমরা সেন্সেবল ব্যবসায়ী চাই। পৃথিবীর সব জায়গায় উৎসবের সময়ে মানুষকে একটু ছাড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে তার ব্যতিক্রম।
পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়ে ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, রমজানকে সামনে রেখে হুমড়ি খেয়ে কেনার কিছু নেই। একটু সাশ্রয়ী হোন। বাজারে একটা সরবরাহ ব্যবস্থা আছে। পাঁচ কেজি পেঁয়াজের জায়গায় আপনারা ২০ কেজি কেনা শুরু করলে বাজারে হুট করে সরবরাহ চলে আসবে না।
এম জি