
সাতক্ষীরায় কারাগারে ফকরুল ইসলাম (৩৩) নামের এক আসামির মৃত্যু হয়েছে। ফকরুল তার স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় মাসখানেক সাতক্ষীরা জেলা কারাগারে ছিলেন।
শুক্রবার (১৭ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।
মৃত ফকরুল সাতক্ষীরা সদর উপজেলার বিহারীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফকরুল আগে থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে মারা যান।
এম জি