বিদায়ী সপ্তাহে সূচকের পতনে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে ৩ হাজার ৬৯৬ কোটি ৯২ লাখ টাকা বাজার মূলধন কমেছে।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি ৫৯ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৩ হাজার ৬৯৬ কোটি ৯২ লাখ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪৪ কোটি ৮৭ লাখ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২২০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৬ পয়েন্টে এবং ২ হাজার ২১৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫টির , কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২২টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৬৩ কোটি ৮ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ৫কোটি ৯৪ লাখ টাকার।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫২ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮টির দর বেড়েছে, ৮৩টির দর কমেছে এবং ১৬৫ টির দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস