
পাবনার কাশিনাথপুরে ইসলামী ব্যাংকিং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ অতিথিদের সঙ্গে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, জাতসাকিনী ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাশিনাথপুর বণিক সমিতির সভাপতি কাজী রফিকুল ইসলাম, শিক্ষক আবদুল মালেক বিএসসি, ব্যাংকের কর্পোরেট ম্যানেজার সাইফুল ইসলাম, ম্যানেজার মাহমুদুল হাসানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে আগত অতিথি ও ব্যবসায়ীরা জানান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকটি তাদের আশা পূরণ করবে এবং ব্যবসা বানিজ্যের পথ সুগম করবে। তারা ব্যাংকটির মঙ্গল কামনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সম্পূর্ণ ডিজিটালাইজড হিসেবে পরিচালিত। ঘরে বসে অ্যাপসের মাধ্যমে গ্রাহকেরা লেনদেন করতে পারবেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা জামানতবিহীন ঋন নিতে পারবেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আই এইচ