
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল নিয়ে ২২ মার্চ পরিবহন প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষে অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এমতাবস্থায়, পহেলা রমজান হতে দৈনিক চলমান সকল যানবাহন যাত্রা শুরুর স্থান থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসে পৌঁছাবে এবং বিকাল ৩টায় ক্যাম্পাস হতে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এছাড়াও, যে সকল রুটে দ্বিতীয় ট্রিপ চলমান রয়েছে সে সকল রুটের বাস যথাস্থান থেকে সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে। উল্লেখ্য যে, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দুপুরের ট্রিপ বন্ধ থাকবে।
এম জি