
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মহিব।
'মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা' এই স্লোগান নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর পিইডিপি-৪ এর আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার বায়েজিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম ফকু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি রওশান মৃধা, ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রিয়াদ মৃধা প্রমুখ।
এএ