
কিশোরগঞ্জের ভৈরবে দুই কেজি গাঁজাসহ মো. রবিন মিয়া (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক রবিন ভৈরব উপজেলার লক্ষ্মীপুর-তাতারকান্দা এলাকার মৃত আবু মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ২৪ মার্চ দিনগত রাত ৯টার দিকে ভৈরবের লক্ষ্মীপুর-তাতারকান্দা এলাকায় রবিনকে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় রবিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
আই এইচ