
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (২৭ মার্চ) সকালে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। এতে শতাধিক ঘর পুড়ে যায়।
এছাড়া, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্যও নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এম জি