
অবশেষে আন্তর্জাতিক বাজারে গমের দাম নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) পণ্যটির দর কমেছে। এ নিয়ে পাঁচ কার্যদিবস পর খাদ্যশস্যটির মূল্য হ্রাস পেলো।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, রাশিয়া থেকে বিশ্ববাজারে গমের সরবরাহ কমতে পারে। ফলে লোকসান সীমিত হয়েছে।
এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৭ ডলার ০৪ সেন্টে।
যুক্তরাষ্ট্রের বৈশ্বিক খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কারগিল জানিয়েছে, আগামী জুলাই থেকে তাদের রপ্তানি টার্মিনালে দেশের শস্য আর নেবে না।
এম জি