সপ্তাহের দ্বিতীর্য় কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬০টি কোম্পানির মোট ৫৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ১২ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার, দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের ১২ কোটি ১৬ লাখ ২৬ হাজার ও তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ২ কোটি ৮৯ হাজার ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৫১ লাখ ৮৫ হাজার আমরা নেটওয়ার্কসের ২ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার, বিকন ফার্মার ২ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার, রেনেটা লিমিটেডের ২ কোটি ৩৩ লাখ ৮২ হাজার, আল-হাজ্ব টেক্সটাইলের ২ কোটি ২ লাখ ৯৮ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ১ কোটি ৭১ লাখ এবং গ্রামীণফোনের ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস