
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২২০ জন। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯৬০ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪১ লাখ ২৭ হাজার ৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩২ হাজার ৬৬১ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭১ লাখ ৯ হাজার ২৩৩ জন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৮৫ জন। সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৮৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬১ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২১৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি