
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ২০২৩-২৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হলেন চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজুল ইসলাম মোল্লা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার সিরামিকসের পরিচালক ইরফান উদ্দীন।
সোমবার (৩ এপ্রিল) বিসিএমইএ’র কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা বোর্ড সভায় নবনির্বাচিত পরিচালকদের সম্মতিতে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-১ মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-২ মো. মামুনুর রশিদ এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট-১ রুসলান নাসির, ভাইস প্রেসিডেন্ট-২ আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট-৩ তানভীর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট-8 সিফাত-ই-আরমান।
এছাড়াও কমিটিতে পরিচালক হিসেবে রয়েছেন এস এম ফারুকী হাসান, মো. সামছুল হুদা, ফারিয়ান ইউসুফ ও আয়েশা সানা আসিফ তাবানী।
এএ