
নোয়াখালীতে ড্রেন থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বাউন্ডারি দেয়ালের বাইরের ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ড্রেন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতককে নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম বলেন, সকালে পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকাল নবজাতককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএ