
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী রোববার (৬ এপ্রিল) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল সাড়ে ৯টায় দিকে ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০ম স্থানে রয়েছে ঢাকা।
রোববার (৯ এপ্রিল) এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা যায়।
৩০৬ স্কোর নিয়ে আজ দূষিত শহরের শীর্ষে রয়েছে ভারত। ২৫০ স্কোর নিয়ে দ্বিতীয় থাইল্যান্ডের চিয়াং মাই এবং পাকিস্তানের লাহোর ২৪৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
উল্লেখ্য, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।
এম জি