
রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ এপ্রিল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৪৪৫ পিস ইয়াবা, ৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ২৮৫ গ্রাম ৭২ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেন্সিডিল, ২৬ বোতল বিদেশি মদ ও ৩২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।
এম জি