
রাজধানীর হাজারীবাগে রুপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেডে নামে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, হাজারীবাগে রুপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
এম জি