
ঈদ শেষে রাজধানী মুখো মানুষদের জন্য ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি টিকিটও শতভাগ অনলাইনেই বিক্রি হচ্ছে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, আজ শনিবার (১৫ এপ্রিল) বিক্রি করা হচ্ছে ২৫ এপ্রিলের টিকিট।
আগামীকাল রোববার (১৬ এপ্রিল) বিক্রি হবে ২৬ এপ্রিলের টিকিট, সোমবার (১৭ এপ্রিল) বিক্রি হবে ২৭ এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট। এছাড়া মঙ্গলবার (১৮ এপ্রিল) বিক্রি হবে ২৮ এপ্রিলের টিকিট, বুধবার (১৯ এপ্রিল) বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট এবং বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট।
ঈদ উপলক্ষে আন্তদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে আন্তদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
এএ