
৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ ‘এমভি সোল’। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জাহাজটি বন্দরের ইনার এ্যাংকোরেজে নোঙ্গর করে।
এদিকে, ইনার এ্যাংকোরেজে ১০.৩০ মিটার গভীরতার জাহাজ প্রবেশের মাধ্যমে নতুন ইতিহস গড়ল পায়রা বন্দর। কারণ এর আগে বন্দরের ইনার এ্যাংকোরেজে ভিড়িছে ১০.২০ মিটার গভীরতার জাহাজ।
এমভি সোল জাহাজে আসা পাথর ধানখালীতে নির্মিত তাপ বিদ্যুৎ কেন্দ্র আরপিসিএল এর কনষ্ট্রাকশনের কাজে ব্যবহৃত হবে।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল এমভি সোল জাহাজটি ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায়। ১৩ মিটার গভীরতার এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৭ মিটার ও প্রস্থ ৩৩ মিটার। পরে লাইটার জাহাজের মাধ্যমে কিছু পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ। বর্তমানে জাহাজটির গভীরতা রয়েছে ১০.৩০ মিটার।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া ইউংস আজিজুর রহমান জানান, আজ যে জাহাজ ‘এমভি সোল’ পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে নোঙ্গর করেছে এটি ইনার এ্যাংকোরেজে প্রবেশ করা জাহাজের মধ্যে সবচেয়ে বড়। এই জাহাজ প্রবেশের মাধ্যমে পায়রা বন্দর নতুন ইতিহাস গড়লো। এর আগে কয়লা নিয়ে ১০.২০ মিটার গভীরতার জাহাজ এই বন্দরে এসেছিলো। আমাদের টার্মিনালের কাজ চলমান রয়েছে। এই টার্মিানালের কাজ শেষ হলে বন্দরের জেটিতে ১০.৫০ মিটার গভীরতার জাহাজ অনায়েসে আসতে পারবে।
এএ