
তিউনিসিয়ার ইসলামপন্থী আন নাহদা পার্টির প্রধান এবং পার্লামেন্টের সাবেক স্পিকার রাশিদ ঘানুশিকে কারাগারে পাঠানো হয়েছে। তার সঙ্গে এ দলের আরও কয়েক জন নেতাকেও জেলে পাঠানো হয়েছে।
দীর্ঘ ৯ ঘণ্টার শুনানি শেষে ঘানুশি ও তার সহকর্মীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। খবর-রয়টার্স
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঘানুশির আইনজীবী মানিয়া বুআলী এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, সোমবার (১৭ এপ্রিল) রাতে নিরাপত্তা বাহিনী ঘানুশির বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। আটকের পর তাকে ন্যাশনাল গার্ড বাহিনীর ঘাঁটিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এছাড়া, তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী আন নাহদার সদর দফতর বন্ধ করে দিয়েছে। দলটির নেতা রশিদ ঘানুশিকে গ্রেপ্তার করার এক দিন পর মঙ্গলবার কার্যালয়ও বন্ধ করা হয়।
দলটির অন্যতম নেতা রিয়াদ চাইবি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর একটি দল দলের প্রধান দফতরে প্রবেশ করে সেখানে উপস্থিত লোকজনকে বের করে দিয়ে অফিসটি বন্ধ করে দেয়।
তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী সারা দেশে দলের অফিসগুলো বন্ধ করে দিচ্ছে, সভা করতে বাধা দিচ্ছে।
এএ