
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে রওনা হন রাষ্ট্রপতি। এদিন দুপুর ১২টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন তিনি। এরপর তিনি টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। পরে বিকেলেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এম জি