
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকায় শরৎনগরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম আলী (১২) ও একই ইউনিয়নের গোপানগর গ্রামের কাদের হোসেনের ছেলে শাহীন আলি (২০)।
স্থানীয়রা জানায়, ইউনিয়নের মাস্তান বাজার এলাকার সাইফুলের আম বাগানে ফ্রুট ব্যাগিং করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন অসিম আলী, শাহীন আলিসহ চারজন। এসময় হুদমা এলাকার মাস্তান বাজারের শরৎনগরে পৌঁছালে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অসিম ও শাহীম আলীর মৃত্যু হয়। আর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আম বাগানে ফ্রুট ব্যাগিং করে বাড়ি আসার পথে দুজনের মৃত্যু হয়েছে।
এম জি