
রাজধানীর কদমতলী থেকে শারমিন আক্তার (৩২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কদমতলী থানার উপ-পরিদর্শক জিন্নাত রেহেনা।
শারমিন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈগাঁও গ্রামের শাহজাহান শেখের মেয়ে এবং সৌদি প্রবাসী মো. জুয়েল মিয়ার স্ত্রী। বর্তমানে কদমতলীর পূর্ব ধোলাইপাড়ে আলী আহামদের ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে থাকতেন।
বাবা শাহজাহান জানিয়েছেন, গত ২৪ এপ্রিল তার (মেয়ের) বাসায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময়ে দুই নাতি তানজিম (১০), রোজা (৭)-কে গ্রামের বাড়িতে আসেন। তিনি জানান, দুদিন পর তাদের দিয়ে আসার জন্য যেতাম। মেয়ে আসেনি। সে অসুস্থ ছিল। তার ডাক্তার দেখানোর কথা ছিল।
তিনি বলেন, ২৬ এপ্রিল বিকাল থেকে তাকে মোবাইলে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির মালিককে ফোন করি। তারা দেখতে পায় দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে তারা আমাদের জানায়। বিষয়টি তারা পুলিশকে অবহিত করেন। আমরাও সেখানে চলে যাই। পুলিশ দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শারমিনের স্বামী সৌদিতে থাকেন।
এম জি