
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি ফেরি ডুবে অন্তত ১১ জন নিহত এবং একজন নিখোঁজ হয়েছে। শুক্রবার দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির কর্মকর্তারা জানান, ফেরিটি প্রায় ৭৪ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুরের কাছে তানজুং পিনাংয়ের একটি ছোট দ্বীপে যাচ্ছিল। এটি যাত্রা শুরু করার প্রায় আধা ঘন্টা পর কিছুর সঙ্গে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে বলে সন্দেহ করা হচ্ছে।
নিখোঁজ ব্যক্তির উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে বলেও জানান কর্মকর্তারা।
এম জি