
ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবদ্দী গ্রামের জিয়া মোল্যা হত্যা মামলায় অভিযুক্ত ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুর আদালত। এছাড়া মামলার অন্যান্য ৬ আসামিকে খালাস দেওয়া হয়।
বুধবার (১০ মে) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের ২নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক সিহাবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা সবাই পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের মৃত মোহম্মদ সরদারের ছেলে লুৎফর সরদার, শাহাদত সরদার ও মান্নান সরদার।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়েনের পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের জিয়া মোল্যা ও তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় পথে গঙ্গাবদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তায় তাদের মোটরসাইকেলের গতি রোধ করে। একই এলাকাবাসীর সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে জিয়া মোল্যা ও তার চাচাতো ভাইকে তখন কুপিয়ে মারাত্বক আহত করে। ওই দিন রাতেই জিয়া মোল্যা হাসপাতালে মারা যায়। এ ঘটনায় নিহত জিয়ার বাবা সাহিদ মোল্যা ১০ জনকে এজাহার ভূক্ত আসামি করে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি মো. সানোয়ার হোসেন বলেন, জিয়া মোল্যা হত্যা মামলায় স্বাক্ষ্য প্রমাণ শেষে অতিরিক্ত জেলা দায়রা জজের ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক সিহাবুল ইসলাম এ রায় দেন। এই রায়ে চার্জশীট ভূক্ত ৯ জন আসামির মধ্যে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতিতভাবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সাজা প্রদান করেন। দুই জন পলাতক ছাড়া সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন আদালতে উপস্থিত ছিল। ৩ আসামী বাদে বাকীদের খালাস দেয়া হয়। এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।
এম জি