
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সর্ব শেষ অনুষ্ঠিত পর্ষদ সভায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নতুন করে ৬০ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে। নতুন এই বিনিয়োগ কোম্পানির নিজস্ব তহবিল এবং ব্যাংক ঋণ নিয়ে করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিনিয়োগের ফলে মুনাফা কেমন বাড়বে তা পরিস্কার করেনি কোম্পানিটি।
এদিকে সর্ব শেষ প্রান্তিকের (জানুয়ারি,২১-মার্চ,৩১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৭৩ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭৪ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে এনএভি ছিলো ৬০ টাকা ৮৬ পয়সা।
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর