
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা কেন্দ্র এবং শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারসমূহ বন্ধের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
ঘূর্ণিঝড় ‘মোখা’ পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৩ মে) সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালকদের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কয় দিন পর্যন্ত স্কুল বন্ধ রাখা যাবে তা নিশ্চিত করে বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়।
রোববার (১৪ মে) থেকে স্কুলগুলো বন্ধ রাখা হবে। পাঠদান করার মতো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এসব স্কুল।
এএ