
চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত এই গ্রামে আত্মহত্যা করেছেন মোট ৮০ জন। কোনও ‘দুষ্ট আত্মা’র কাজ বলেই মনে করছেন গ্রামবাসীরা। হ্যাঁ, কোনও অপদেবতাই ভর করেছে এই গ্রামে। এমনটাই জানালেন, খোদ সরপঞ্চ রাজেন্দ্র সিসোডিয়া। একরকম দুঃস্বপ্নের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছে মধ্যপ্রদেশের খারগোন জেলার বড়ি গ্রাম।
গত বছর মোট ৩৮১ টি আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে এই গ্রাম থেকে। মাস দুয়েক আগে এই গ্রামের সরপঞ্চ জীবন নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এরপরই তাঁর ভাই রাজেন্দ্র সিসোডিয়া সরপঞ্চ হয়েছেন। তাঁর মা ও ভাইও আত্মহত্যা করেছেন কিছুদিন আগে। গ্রামে বাস করে মোট ৩২০টি পরিবার। জনসংখ্যা মোট ২৫০০। তার মধ্যে এতগুলি আত্মহত্যার ঘটনা রীতিমত নাড়িয়ে দিয়েছে গ্রামবাসীদের।
সানবিডি/ঢাকা/আহো