
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ৫৬.৩২ শতাংশ। আর উর্ত্তীণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৩.২৫।
মঙ্গলবার রাত ৯টার দিকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মানবিক অনুষদে মোট ৭ হাজার ৭৪৬টি আসন রয়েছে। গত শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী অংশ নেয় বলে জানায় ভর্তি কমিটি।
এএ