
টেকনাফে বাহারছড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকালে বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া সোনালীর ছেলে রহমত উল্লাহ (৪০) ও একই ইউনিয়নের বাইন্যা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১১টার দিকে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, আজ বেলা ১১টার দিকে রহমত উল্লাহ পানের বরজে কাজ করতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে একটি বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, বাহারছড়া ইউনিয়নের বাইন্যা পাড়ার বাসিন্দা মুজিব উল্লাহ জানিয়েছেন, সকাল ১০টার দিকে সাগর পাড়ে ঘুরতে যান নুরুল ইসলামের ছেলে ধইল্যা। সাগর পাড়ে বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়।
এম জি