
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
শুক্রবার (২৬ মে) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৫ মে) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩৪৩ পিস ইয়াবা, ৩০ গ্রাম ২৯৫ পুরিয়া হেরোইন, ৬৫ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।
এম জি